বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পটুয়াখালী‌তে মোটরসাই‌কেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৮৭৪ বার পঠিত

পটুয়াখালীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত চন্দ্র (২২) ও অপূর্ব ভূঁইয়া (২৩) নামে মোটরসাইকেলের দুই আরোহীর নিহত হয়েছেন। শনিবার (১ মে) সন্ধ্যায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়ন্ত গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী এলাকার ছোটচত্রা গ্রামের বঙ্কিক চন্দ্রের ছেলে এবং অপূর্ব একই এলাকার নেপাল ভূঁইয়ার ছেলে।এ ঘটনায় ঘাতক পিকআপটিকে (ঢাকা মেট্রো ন ১৯-০০৬৭) জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু জয়ন্ত ও অপূর্ব মোটরসাইকেল করে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com