সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারী সদস‌্যদের ব‌্যবহার ক‌রে কৌশল‌ে বাসায় এ‌নে টাকা আদায় গ্রেফতার ২

চট্রগ্রাম প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৯৪ বার পঠিত

প্রথম ফোনে সম্পর্ক স্থাপন, এরপর কৌশলে বাসায় ডেকে নেয়া, সবশেষ আটকে রেখে টাকা আদায়। বিভিন্ন পেশাজীবীরাই তাদের মূল টার্গেট।

এমনকি এই চক্রের হাতে একজন প্রাণও হারিয়েছে। দুদকের সাবেক পিপিকে জিম্মি করে টাকা আদায় করতে গিয়ে দুজন আটক হওয়ার পর বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশি অভিযানে জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে ডবলমুরিং থানা কার্যালয়ে আসেন দুদকের সাবেক পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ। তিনি জানান, মামলা সংক্রান্ত পরামর্শের কথা বলে জিম্মি করা হয়েছিল তাকে। মুক্তিপণ নিতে মারধরও করা হয়েছে।
আইনজীবীকে উদ্ধারের পাশাপাশি এই জিম্মি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় দুজনকে। এর মধ্যে আটক হওয়া হীরা ওরফে সোনিয়া একটি হত্যা মামলার আসামি। এ ধরনের জিম্মি করা একজনকে বহুতল ভবনের ৬ তলা থেকে ফেলে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃত দুজনই স্বীকার করেছে, নগরীর বিভিন্ন স্থানেই রয়েছে তাদের গোপন আস্তানা। আবার এসব আস্তানার নেতৃত্বে রয়েছে বেশ কয়েকজন নারী। পুলিশি অভিযানে গ্রেফতার হলেও দলের প্রধান নারীরাই তাদের জামিনে মুক্ত করে আনে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, আটককৃত সোনিয়া এবং ইমরানের বিরুদ্ধে ৩টি করে মামলা রয়েছে। গত কয়েক বছরে এই চক্রটি অন্তত ৫০ জনকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com