মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আজ সাবেক এমপি নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী

মাসুম মোল্লা/নারায়নগঞ্জ:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬০১ বার পঠিত
না‌সিম ওসমান(ি‌ফাইল ছ‌বি )

নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩০ এপ্রিল)। ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের দেরাদুনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রয়াত এই সাংসদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্য ও স্বজনরা। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পাশাপাশি অনুসারী নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন।

নাসিম ওসমান ১৯৫৩ সালের ৩১ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ এবং ২০১৪ সালে তিনি সদর ও বন্দর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা ভাষাসৈনিক একেএম সামসুজ্জোহা ১৯৭০ ও ৭৩ সালে তার আসনেরই সংসদ সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে নাসিম ওসমান ভারতে চলে যান। সেখানে গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফিরে এসে যুদ্ধ করেন।

নাসিম ওসমানের ছোট দুই ভাইও সংসদ সদস্য। নাসিম ওসমানের মৃত্যুর পর তাঁরই আসনে উপনির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার ছোট ভাই একেএম সেলিম ওসমান। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন তিনি। আরেক ভাই একেএম শামীম ওসমান ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাসিম ওসমান ১৯৭৫ সালের ১৪ আগস্ট পারভীন ওসমানকে বিয়ে করেন। বিয়েতে শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালও উপস্থিত ছিলেন। ছেলে আজমেরী ওসমান ছাড়াও তার আরও দুই মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৈত্রিক বাড়ি ‘হীরা মহল’সহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে তার সমাধি জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, এবারও রয়েছে এই আয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com