রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বা‌য়ে‌জিদ বোস্তা‌মির পুকু‌রে কা‌ছি‌মের শিকার শিশু নুর আলম: খ‌ন্ডিত লাশ উদ্ধার

কমল দে/ চট্রগ্রাম:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৫১২ বার পঠিত

চট্টগ্রাম নগরীতে বায়েজিদ বোস্তামির মাজারের পুকুর থেকে উদ্ধার খণ্ডিত লাশের পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাথার খুলিসহ হাড়গোড়গুলো নয় বছর বয়সী এক শিশুর। মাজারের পুকুরে কাছিমকে খাবার দিতে এসে সে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরবর্তীতে সে পুকুরে থাকা কাছিম ও মাছের খাবারে পরিণত হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে প্রথমে পুকুর থেকে মাথার খুলি এবং সন্ধ্যায় দুই পাসহ কঙ্কালসার শরীরের নিম্নাংশ উদ্ধারের পর তার মা এসে শনাক্ত করেছেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) আবু বকর সিদ্দিক।
নয় বছর বয়সী নূর আলমের বাড়ি হবিগঞ্জ জেলায়। বাবার নাম নুর মোহম্মদ। মা-বাবার সাথে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামির মাজার এলাকা সংলগ্ন ডাক্তার কামালের ভাড়া বাসায় থাকত। সোমবার দুপুর থেকে নিখোঁজের পর রাতে তার মা হেনা বেগম বায়েজিদ বোস্তামি থানায় সাধারণ ডায়েরি করেন।
এডিসি আবু বকর সিদ্দিক বলেন, ‘মাজারের পুকুরটিতে বিশাল আকৃতির অনেকগুলো কাছিম আছে যেগুলোর একেকটার ওজন প্রায় ২০ থেকে ৩০ কেজি। মাজারের খাদেমরা সেগুলো গজারি-মাদারি বলেন। এছাড়াও আছে পাঙ্গাস সহ বেশকিছু রাক্ষুসে প্রজাতির মাছ। কাছিম এবং মাছগুলোর মাংসের প্রতি তীব্র আকর্ষণ আছে।
‘মাজার এলাকায় সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে দেখা গেছে, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে নূর আলম পুকুরে কাছিম ও মাছকে খাবার দিতে যায়। সিঁড়িতে বসে খাবার দেওয়ার সময় একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। এসময় নূর আলম কাছিম ও রাক্ষুসে মাছের আক্রমণের শিকার হয়। এই আক্রমণে তার মাথা থেকে শরীরের বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে তার মাংস কাছিম ও মাছগুলোর খাবারে পরিণত হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com