মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব্রাক্ষণবাড়ীয়া তান্ডব-জা‌মিয়া ইসলা‌মিয়া ইউনু‌ছিয়া মাদ্রাসার ২০ ছাত্র ব‌হি:স্কার

‌মিজানুর রহমান:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬৬৯ বার পঠিত

গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব ঘটনার সময় সরকারি স্থাপনায় হামলার অভিযোগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের ২০ জন ছাত্রকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাতে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামছুল হক সরাইলী স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

হিষ্কৃত ২০ জনই জেলা শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০২০-২০২১ ঈসায়ী শিক্ষাবর্ষের ছাত্র ছিল। বহিষ্কৃতরা হলেন- আশেক এলাহি, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মবকুল হুসেন, রফিকুল ইসলাম, মুবারকুল্লাহ, বোরহান উদ্দিন, আব্দুল্লাহ আবজাল, মো. জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, জুবায়ের, শিব্বির আহমদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, মো. সোলাইমান, রাকিব বিল্লাহ, তারেক জামিল ও মো. হাবিবুল্লাহ। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামছুল হক সরাইলী স্বাক্ষরিত ওই আদেশের সূত্রে জানা গেছে, জামিয়ায় ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নম্বর ধারায় মাদ্রাসার সমুদয় রীতিনীতি ও আইনকানুন অমান্য করে হুজুরদের বাঁধাকে উপেক্ষা করে গত ২৬ মার্চ বিকেলে জেলার সরকারি স্থাপনায় হামলা চালানো হয়। হামলায় এই ২০ জন মাদ্রাসার ছাত্র অংশ নিয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পেরেছে। তাই তাদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হক বলেন, ২৬ মার্চ মাদ্রাসার শিক্ষকদের বাঁধা-নিষেধ উপেক্ষা করে এই ২০ ছাত্র তাণ্ডবে অংশ নিয়ে সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। তাই তাদের মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com