মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হ‌বিগ‌ঞ্জে প্রতিপক্ষ‌কে ফাঁসা‌তে বৃদ্ধ বাবা‌কে হত‌্যা- রহস‌্য উৎঘাটন করল পু‌লিশ

হ‌বিগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫৫৮ বার পঠিত
হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বৃদ্ধ বাবাকে খুন করেছে ছেলে ও তার স্বজনরা। দীর্ঘ তদন্তের পর পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।
পু‌লিশ সুপার জানান, স্থানীয় বিজনা নদীর লিজ নিয়ে নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ১০-১২টি মামলাও রয়েছে। এর জের ধরে গত বছরের ১৫ জুলাই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ঘরে বিছানায় থাকা ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে তার ছেলে আরশ আলী এবং তার গোষ্ঠীর লোকজন ফিকল দিয়ে পেটে আঘাত করে হত্যা করে। 
 পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। প‌রে নিহতের ছেলে আরশ আলী বাদী হয়  প্রতিপক্ষের ৯২ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আমিনুল ইসলামকে।
দীর্ঘ তদ‌ন্তে ও স্থানীয় সোর্স ও টেকনোলজি কাজে লাগিয়ে হত্যার রহস্য উদঘাটন ও প্রকৃত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে থানা পুলিশ নিবিড় তদন্ত অব্যাহত রাখেন। তদন্তের স্বার্থে সিআইডি, ঢাকা হতে ডিএনএ টেস্ট রিপোর্টে ভিকটিমের খাটের নিচ থেকে উদ্ধারকৃত রক্তমাখা ফিকলের অগ্রভাগের রক্তের সাথে ভিকটিমের রক্তের মিল পাওয়া যায়। তদন্তকালে বাদী পক্ষের আচরণ কিছুটা সন্দেহজনক পরিলক্ষিত হয়।

হত‌্যায় জ‌ড়িত তিন আসা‌মি

তদন্তকালে পুলিশ জানতে পারে নিহত জাহির আলী দাঙ্গার সময় ঘটনাস্থলেই ছিল না। তিনি পান বিক্রির জন্য গ্রামের পশ্চিমহাটিতে গিয়েছিলেন। দাঙ্গা শেষ হওয়ার প্রায় আধাঘণ্টা পর তিনি তার ঘরে ফিরে খাটে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসব তথ্য পেয়ে পুলিশের সন্দেহের তীর সন্দেহ বাদী পক্ষের দিকে ধাবিত হয়।
এ প্রেক্ষিতে গত ২২ এপ্রিল বাদীপক্ষের মিসবাহ উদ্দিনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এ সময় সে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয় সে। তার দেয়া তথ্যমতে, গত ২৩ এপ্রিল বাদি পক্ষের সামছুল হক ও জিলু মিয়াকে আটক করা হয়।
তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে জানায়, প্রতিপক্ষকে ফাঁসাতে নিহত জাহির আলীর ছেলে আরশ আলীর নেতৃত্বে তার পিতাকে হত্যা করা হয়। এ ঘটনায় ছেলেসহ বাকি অন্য আসামিরা পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com