মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর আরমা‌নি টোলায় রাসায়‌নিক গুদা‌মের আগুন ‌নিয়ন্ত্রণ‌ে : ২ জ‌নের মর‌দেহ উদ্ধার

‌মিজানুর রহমান:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৬৫৯ বার পঠিত

আপডেট:

(রাজধানীর আরমানিটোলায় ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২১ জন।আহতদের মিটফোর্ড ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জন শিশু, ৫ জন নারী, ১৪ জন পুরুষ। এদের মধ্যে দুইজন অগ্নিদগ্ধ। চারজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে)

 

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি আবাসিক ভবনের (হাজী মুসা ম্যানসন) নিচতলায় রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৩ এপ্রিল) সেহরির সময় রাত ৩টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ভবনটির নিরাপত্তারক্ষী ছিলেন। আরেকজন নারী।অগ্নিকাণ্ডে ওই ভবনের ছাদে আটকা পড়েন ভবনের বাসিন্দারা। তাদেরকে জানালা ও বারান্দার গ্রিল কেটে বের করে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনকর্মীসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে মিটফোর্ট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে হতাহত বাড়ার আর শঙ্কা নেই।

প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত ঘটেছে।
পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা ভবনটিতে নিচতলায় কেমিকেলের গোডাউন ও কয়েকটি দোকান রয়েছে এবং দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত লোকজন বসবাস করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com