বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

‌পিআই‌বির ডি‌জি প‌দে কু‌মিল্লার সন্তান জাফর ওয়া‌জেদক‌ে পুনরায় নি‌য়োগ

মো: ই‌লিয়াস :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৮৪০ বার পঠিত
পিআই‌বির মহাপ‌রিচালক জাফর ওয়া‌জেদ

আবারও দুই বছরের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ। চুক্তি ভিত্তিতে কর্মরত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে জাফর ওয়াজেদকে আরও দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে ২১ এপ্রিল থেকে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিআইবির ডিজি পদে নিয়োগ দেওয়া হলো। এর আগে ২০১৯ সালের এপ্রিল মাসে তাঁকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার।সেই নিয়োগের মেয়াদ চল‌তি মা‌সের ২০ এপ্রিল শেষ হয়েছে।

সাংবা‌দিক জাফর ওয়াজেদ কু‌মিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের মরহুম অধ্যাপক মো. ইছমত আলী ও মোসাম্মৎ রোকেয়া বেগম দম্পতির সাত সন্তানের মধ্যে তি‌নি ষষ্ঠ সন্তান। পিতার শিক্ষকতা চাকরির সুবাদে নানা বাড়ি দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ মুন্সী বাড়িতে তার জন্ম হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com