বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৬৯

মাসুম মোল্লা/নারায়নগঞ্জ:
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪২৪ বার পঠিত

মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায়  নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত নারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০৩ জন।  এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ হাজার ৩৬২ জনে।

এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১০ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৭৩ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯৮ হাজার ২১৬ জনের।বুধবার (২১ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০৩ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮৮ জন, সদরে মারা গেছেন ৩৮ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৫০ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭৫২ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬০ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৫৫ জন।

উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে। বতমানে করোনার সেকেন্ড ওয়েব চলছে। সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লক ডাউন চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com