বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঠাকুরগাঁওয়ে জমি বিরোধ নি‌য়ে এজেন‌কে পিটিয়ে হত্যা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪৯২ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে মোজাম্মেল হক (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জেলা বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের বাদামবাড়ি হাটে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় গুরুতর অবস্থায় দুইজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহত দুইজন নিহত মোজাম্মেলের দুই ভাই। নিহত মোজ্জাম্মেলের বাসা ওই ইউনিয়নের কইকরি গ্রামে।

আহতদের অভিযোগ, নারী ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ কামলা হোসেনের নেতৃত্বে লোকজন মোজ্জামেল ও বাবুলকে বেধড়ক মারধর করে। এ সময় দুপক্ষের হাতাহাতিতে ও সংঘর্ষ শুরু হয়। এতে মোজ্জামেলসহ তিনজন গুরুতর আহত হয়।  পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক মোজ্জামেলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বড়পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, কামাল হোসেন ও মোজাম্মেলের মধ্যে আগে থেকে কয়েকটি বিষয়ে নিয়ে দ্বন্দ চলছিল। এ ঘটনায় আজ একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com