মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, হেফাজতের আমিরসহ গ্রেফতার ৩

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৭‌৭ বার পঠিত
ফাইল ছ‌বি

গাজীপুরের কালিয়াকৈর কালামপুর এলাকায় হেফাজত নেতা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদ মিছিলের চেষ্টাকালে উপজেলা হেফাজতের আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুষ্কৃতকারীদের ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি ক‌রে পুলিশ।

গ্রেফতারকৃত আসা‌মি কালিয়াকৈর উপজেলার হেফাজতের আমির ও চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হক, একই মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও তার ভাই মোহাম্মদ আলী। গ্রেফতারকৃত আসামী‌দের‌কে ৪ দিনের রিমান্ড আবেদন করে  পু‌লিশ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী  জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে কতিপয় ব্যক্তি কালামপুর এলাকায় একত্রিত হয়ে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩৫/৪০ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কালিয়াকৈর উপজেলা হেফাজতের আমির এমদাদসহ তিনজনকে গ্রেফতার করে। ওসি বলেন, আহত পুলিশ সদস্যদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই মোর্শেদ আলী মোল্লা বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছের। পরে সোমবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের ৪ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com