বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগ‌ঞ্জে কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিল যুবলীগ কর্মী

মাসুম হোসাইন/নারায়নগঞ্জ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৪১৬ বার পঠিত

রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি ২ লাখ ৮৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সহযোগিতায় টাকার মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

গত ৮ এপ্রিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক কাপড় কিনতে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের হাটে আসেন। সেখানে যাত্রীবাহী লেগুনায় ব্যাগ ভর্তি টাকা রেখেই তিনি হাটে চলে আসেন।পরে লেগুনার অপর যাত্রী শাহআলম টাকা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দেন। খবর পেয়ে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় টাকার ও নোটের পরিমানসহ প্রমাণ দেওয়ার পর মোজাম্মেল হকের হাতে টাকা তুলে দেয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহআলম, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন, পূর্ব রাজারগাঁও ইউনিয়ন পরিষদেও সদস্য ইসমাইল শেখ, মো. জুলহাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com