মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়ণগঞ্জের সাবেক এমপি কবরী লাইফ সাপোর্টে

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৬০ বার পঠিত

করোনায় আক্রান্ত দেশের কিংবদন্তি অভিনেত্রী ও নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল)  বিকেলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। তার ফুসফুসের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ। বিকেলে কবরীর ছেলে শাকের চিশতী হাসপাতালের বাইরে থেকে এক ভিডিও বার্তায় মায়ের জন্য দোয়া চেয়েছেন। সেখানে তিনি বলছেন, মায়ের অক্সিজেন ওঠানামা করছে। এটা ভালো লক্ষণ নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তার সঙ্গে আমার কথা হয়েছে।তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

হঠাৎ কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী। ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। এখন সেখানেই চিকিৎসাধীন তিনি।

জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন।জনপ্রিয় এই অভিনেত্রী ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে  নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com