মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাকারবা‌র্গের নিরাপত্তায় ১৯৪ কো‌টি টাকা ব‌্যয় “ফেসবু‌কের”

নাগ‌রিক খবর আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৪৯৯ বার পঠিত
‌ফেসবু‌কের প্রধান নির্বা‌হী জাকারবার্গ

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের নিরাপত্তার জন্য গত অর্থবছরে ব্যয় হয়েছে ২ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৯৪ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৭০ টাকা। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া এক প্রতিবেদনে জাকারবার্গের নিরাপত্তার পেছনে এ পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে। এই বিপুল অর্থ ব্যয় হয়েছে জাকারবার্গের নিরাপত্তাকর্মীদের বেতন, সরঞ্জাম কেনা, নিরাপত্তা সেবা নেওয়া ও আবাসন উন্নয়নের পেছনে।

শুধু জাকারবার্গ নন, তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ব্যয়ও বহন করে ফেসবুক। তা দেশে থাকার সময় হোক বা দেশের বাইরে থাকার সময়। গত বছর করোনা পরিস্থিতির কারণে তার অঙ্ক অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে জাকারবার্গের অফিস। সেখানে প্রতিষ্ঠানের অন্য কর্মীদের সঙ্গে নিয়মিত কাজ করেন তিনি। অন্য কর্মীদের মতো তার ডেস্কও খোলা থাকে। অন্যদের সঙ্গেই তিনি বসেন। তবে তার পাশে দেহরক্ষী থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com