রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফিলিস্তিনকে ৩ দিন অবরুদ্ধ করে রাখার ঘোষণা- ইসরাইল

নাগ‌রিক খবর আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৪১৩ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

ইসরাইল মঙ্গলবার থেকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড তিন দিনের জন্য অবরুদ্ধ রাখবে। রোববার ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, এ পদক্ষেপের আওতায় পশ্চিম তীরে সম্পূর্ণ ‘লকডাউন’ আরোপ করা হয়েছে। আর গাজা উপত্যকার সাথে চলাচলের পথটিও বন্ধ থাকবে এ সময়ে। এ বিবৃতিতে আরো বলা হয়েছে, এ অবরোধ কার্যক্রম মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ অবরোধ কার্যক্রমের সময়ও মানবিক কারণে ও চিকিৎসার জন্য গাজায় যাওয়ার চলাচলের পথ দিয়ে আসা-যাওয়া করা যাবে। তবে এসব ক্ষেত্রে ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

এ ‘লকডাউন’ আরোপ করা হয়েছে ইসরাইলের নিহত সেনাদের ‘স্মরণ দিবস’ পালনের জন্য। এ দিবসটি পালন করা হয় ইসরাইলের যে সকল সেনা সদস্য দেশটির বিভিন্ন সামরিক অভিযানে নিহত হয়েছেন তাদের স্মরণ করার জন্য। এ দিনটিকে ইসরাইল তাদের জাতীয় দিবস হিসেবেও পালন করে থাকে। এ দিনেই ফিলিস্তিনের ধ্বংসস্তুপের ওপর ইসরাইল প্রতিষ্ঠিত হয়। ফিলিস্তিনিরা এ দিনটিকে ‘নকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে পালন করে থাকে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com