মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভোক্তা অধিদফতরের অভিযানে ৩৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৫৫ বার পঠিত

সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৩৬ প্রতিষ্ঠানকে এক লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। রোববার (১১ এপ্রিল) অধিদফতরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

এদিন ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদফতরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার করা হয়। করোনা থেকে সুরক্ষার জন্য অধিদফতরের পক্ষ থেকে ব্যবসায়ী ও ভোক্তা তথা জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

ঢাকা মহানগরের খিলগাঁও বাজার, মালিবাগ বাজার, মালিবাগ রেলগেট বাজার, হাতিরপুল বাজার, পান্থপথ বাজার, আরামবাগ এজিবি কলোনি বাজার ও ফকিরাপুল বাজারসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক-স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৩৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া ঢাকাসহ সারাদেশে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা করোনা পরিস্থিতিতে ও আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পণ্যমূল্য নিয়ে কোনো প্রকার কারসাজি না করতে এবং ন্যায্য ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করতে করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com