বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শ্রেষ্ঠ FPU কমান্ডার খেতাব পেল বাংলাদেশ পু‌লি‌শ

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৬৩ বার পঠিত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনবদ্য ভূমিকার মাধ্যমে বিশ্বশান্তি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ পুলিশ। বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে বিভিন্ন সময় দেশ ও বাহিনীর জন্য সম্মান বয়ে এনেছেন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা। তারই ধারাবাহিকতায় নতুন একটি স্বীকৃতি যুক্ত হলো বাংলাদেশ পুলিশের অর্জনের খাতায়।
যুদ্ধবিধ্বস্ত ও সাম্প্রদায়িক দাঙ্গায় বিপর্যস্ত সুদানের দারফুর-এ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে ১১ টি দেশের FPU (ফরমড পুলিশ ইউনিট) বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত রয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশেরও একটি ইউনিট রয়েছে। এ রকম প্র‌তি‌টি ইউনিটে সাধারনত ১৪০ হ‌তে ১৬০ জন পুলিশ সদস্য কাজ করে থা‌কেন। বাংলা‌দেশ FPU এর নেতৃত্বে কমান্ডার হি‌সে‌বে রয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা।
সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়ন, পরিবেশ রক্ষা এবং কোভিড নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে ‘Certificate of the Best Commander of the Year’ প্রদান করা হয়। এর মধ্য দিয়ে কমান্ডার মুহাম্মদ আব্দুল হালিমসহ দারফুরে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যগণ তাদের অনবদ্য অবদানের জন্য সম্মানিত হলেন। সেই সাথে তারা সম্মান বয়ে আনলেন বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশের জন্য।
রবিবার (১১ এপ্রিল, ২০২১) সুদানিজ স্থানীয় সময় বেলা ১১.১০ টায় UNAMID মিশন এর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের কমান্ডারের হাতে এই সার্টিফিকেট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com