মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঝি‌লিক‌কে খু‌ন ক‌রে মিশু- আদাল‌তে জবানবন্দ‌ি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৪৮ বার পঠিত
‌ঝি‌লিক মিশুর ছ‌বি

রাজধানীতে গৃহবধূ হাসনা হেনা ঝিলিককে (২৮)  হত্যার পর সড়ক দুর্ঘটনায় মৃত‌্যুর নাটক সাজানোর মামলায় তার স্বামী সাকিব আলম মিশু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

রোববার (১১ এপ্রিল) দুই দফা রিমান্ড শেষে মিশুকে আদালতে হাজির করা হয়। মিশু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৪ এপ্রিল মিশুর তিন দিন এবং ৮ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় ঝিলিকের শ্বশুর জাহাঙ্গীর আলম, শাশুড়ি সাঈদা আলম, দেবর ফাহিম আলম এবং টুকটুকি কারাগারে আছেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল হাসনা হেনা ঝিলিককে স্বামীর বাড়িতে হত্যা করা হয়। পরে হাতিরঝিলের রাস্তায় প্রাইভেটকার দুর্ঘটনায় ঝিলিকের মৃত‌্যুর নাটক সাজায় মিশু। এ ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com