মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদারীপু‌রে মেজর ও মে‌রিন অ‌ফিসার প‌রিচ‌য়ে প্রতারণা-আটক ৪

মাদা‌রীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৪০ বার পঠিত

সেনাবাহিনীর মেজর ও মেরিন অফিসার পরিচয় দিয়ে প্রতারণাকালে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হালিম মাদবরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, খুলনা পাইকগাছার রবিউল ইসলামের ছেলে মাসুদ পারভেজ (২৯), বরগুনার আবদুল আজিজ হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার (৩২), তার স্ত্রী শিরিন বেগম (২৬) ও মাদারীপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হালিম মাদবরের ছেলে রনি হোসাইনকে চাকরি দেয়ার কথা বলে প্রতারক চক্রটি ওই বাড়িতে অবস্থান নেন। এসময় অভিযুক্ত মাসুদ পারভেজ নিজেকে সেনাবাহিনীর লে. কর্নেল হিসেবে ও শাহিন হাওলাদার নিজেকে মেরিন অফিসার হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে ভুয়া মেরিন অফিসার শাহিন হাওলাদার তার স্ত্রী শিরিন বেগমকেও নিয়ে আসেন ওই বাড়িতে। সেখানে এক সপ্তাহ অবস্থান করে প্রতারক চক্রটি বিভিন্ন অজুহাতে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এতে হালিম মাদবরের সন্দেহ হলে শনিবারে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। সেখানে তারা প্রতারণার কথা স্বীকার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও বেশ কিছু ভিজিটিং কার্ড জব্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com