শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

প‌টিয়া ও হাটহাজারী থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে হেফাজ‌তের ৯ সদস‌্য গ্রেফতার

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৫৪৩ বার পঠিত

হেফাজতের সহিংসতার ঘটনায় করা মামলায়

হাটহাজারী ও পটিয়া থানার পৃথক অভিযানে  হেফাজতের ৯ নেতাকর্মী গ্রেফতার।

ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমনকে কেন্দ্র চট্টগ্রামে হেফাজতের সহিংসতার ঘটনায় করা মামলায় হাটহাজারী ও পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৯ হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হাটহাজারীতে চারজন এবং পটিয়ায় পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানায় গ্রেফতারের বিষয়ে ওসি জানা‌লেও হাটহাজারী থানায় গ্রেফতারের বিষয়টি ও‌সি জানায়‌নি। হাটহাজারী থানা ও চট্টগ্রাম আদালতে কর্মরত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে হাটহাজারীর চারজনসহ মোট নয়জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হয়।

হাটহাজারীতে গ্রেফতার চারজন হলেন- হাটহাজারী পৌরসভা হেফাজতের সহ-সভাপতি কামরুল ইসলাম (৪৪), নরসিংদীর শিবপুরের বাসিন্দা মারুফ (২৮), হাটহাজারী পৌরসভার চায়ের দোকানদার মো. হাসান (২৫) এবং ফতেপুরের বাসিন্দা উপজেলা সদরের কাপড়ের দোকানদার মোজাম্মেল হক ( ২৩)।

পটিয়ায় গ্রেফতাররা হলেন- উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ইমতিয়াজ হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, জিরি ইউনিয়নের মো. জসিম উদ্দিন ও মো. খোরশেদ আলম।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘সহিংসতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচজনকে আজ শনিবার (১০ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।’নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ‘হাটহাজারীতে গ্রেফতার চারজনকে সহিংসতা মামলায় আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।সুত্র:জা‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com