মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যন্ত্রের ভিতরে আমি প্রেমিক —- রুবায়েত হোসেন

নাগ‌রিক বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৪৬ বার পঠিত

যন্ত্রের ভিতরে আমি প্রেমিক

বহুদিন হয় তৃপ্ততা নেই বাতাসে
খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলতে গিয়ে একটু বিশ্রাম,
তুমি ছুঁয়ে দাও বাতাসে নির্মল মৌনতা
অসম্ভব ক্ষুধার যন্ত্রণায় একবার ভুলে বিষপান করেছিলাম –
তারপর সবকিছুই একান্ত আমার ভাবতে গিয়ে আমি প্রেমিক।।

সবুজ চত্বরে অপেক্ষারত কাঠের বেঞ্চি
ওখানে আর কেউ ছিলো না আমার মত প্রতিক্ষা প্রেমিক,
বাবরি চুল ছিলো না বলে হয়তো-
কবি অথবা প্রেমিক মানতে নারাজ ছিলো অসংখ্য পথিক,
আমি কেবলই যন্ত্রের ভিতরে লুকাতে থাকি মনের সাধনায়।।

তুমি এবং তোমরা কখনোই বোঝতে চাওনি
রাতটা শুধুই আমার অবিচল অন্ধকারে নিকষিত প্রেমে,
সেই যে একবার বিষপান করেছিলাম
আসলে ওটা বিষ ছিলো না; ওটা যন্ত্রসুলভ প্রেমিক ছিলো,
তারপর; অমৃত রয়ে গেলাম যন্ত্রের ভিতরে আমি প্রেমিক।।

বিশ্বাস করো হে জগৎ সংসারী
কেউ মৃত্যুর প্রত্যশায় জীবন পুষে রাখেনা আলোর সঞ্চারী হয়ে,
কেউ একজন হয়তো প্রেমিক হয়
বিতৃষ্ণা এনে দেয় নিঃশ্বাসের দুয়ারে আর ঠেলে দেয় অন্ধকারে,
মৃত্যু সেতো অবুঝ এবং ক্ষুধার্ত ; পেলেই লুফে নেয় প্রাণ আর প্রেমিক।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com