সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর ধামরাই‌য়ে ২ কো‌টি টাকার হে‌রোইনসহ উত্তম ও কংশ এক্কার গ্রেফতার

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৯৫ বার পঠিত

ঢাকায় পাথর বোঝাই ট্রাক থেকে প্রায় ২ কোটি টাকা মরননেশা হেরোইন উদ্ধার করে র‍্যাব সদস‌্যরা। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রাজশাহীর শ্রী উত্তম কুমার এক্কার (২৭) ও শ্রী কংশ এক্কার (২৬)।

র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, দেশের সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে পাথরবোঝাই করা ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হতো ঢাকায়। পরে ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করা হতো। এ অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীররাতে ধামরাই এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক থেকে ১ কেজি ৯৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাজধানীতে নিয়ে আসত। পরে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত তারা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com