মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে পূর্বের রেকর্ডকৃত ভিডিও বিশেষ প্রক্রিয়ায় লাইভ-গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৫৯৬ বার পঠিত

পূর্বের রেকর্ডকৃত ভিডিও বিশেষ প্রক্রিয়ায় লাইভ হিসেবে প্রচার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ আজিজুল হক @ আজিজুল মোল্লা(৩২)। এসময় তার হেফাজত থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

এ সংক্রান্তে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি আশরাফউল্লাহ বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য radiogulistan.com এবং আজিজুল হক নামক ফেইসবুক পেইজ থেকে পূর্বের রেকর্ডকৃত ভিডিও বিশেষ প্রক্রিয়ায় লাইভ হিসেবে প্রচার করে। যার পরিপ্রেক্ষিতে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়।

তিনি বলেন, মামলা রুজুর পর আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এর সাথে জড়িত প্রকৃত অভিযুক্তকে সনাক্ত করা হয়। এরপর, গত ৮ এপ্রিল, ২০২১ কামরাঙ্গীর চর থানার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে রমনা মডেল থানার রুজুকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড এর আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তিন দিনের রিমান্ড মন্ঞুর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com