মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ডি-৮ এর প্রতি আহবান- প্রধানমন্ত্রী

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৬৭ বার পঠিত
ছ‌বি:সংগৃ‌হিত

করোনা মোকাবিলা ও মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে আটটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ডি-৮ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ডি-৮ এর দশম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান।

এ বছর মহামারির কারণে বাংলাদেশের আয়োজনে সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে ডি এইটের সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা যেন তাদের নিজ আবাসভূমি রাখাইনে স্বেচ্ছায় সম্মানজনক ও স্থায়ীভাবে ফিরে যেতে পারে সে বিষয়ে আমারা শুরু থেকেই জোর দিয়ে আসছি। এই সঙ্কট যেন আর দ্রবীভূত না হয় সেজন্য আমরা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আলোচনা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা ডি-৮ জোটের সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞ যে, তারা এই ইস্যুতে আমাদের সাপোর্ট দিয়ে আসছে। আমরা আশা করছি, মিয়ানমার খুব শিগগিরই তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com