বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনা কে‌ড়ে নিল আ‌রোও এক সম্মুখ‌যোদ্ধার প্রাণ -আই‌জি‌পির শোক

‌নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৫৭ বার পঠিত
করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা পুলিশ ইন্সপেক্টর (সশস্ত্র) মো. আসাদুজ্জামান (৫৬)। তিনি নরসিংদী জেলা পুলিশ লাইন্সে আরআই হিসেবে কর্মরত ছিলেন।করোনায় আক্রান্ত হয়ে গত ২০ মার্চ ২০২১ খ্রি. রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি । চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় করোনার সাথে লড়াইয়ে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন । তিনি একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা ছিলেন ।
মোঃ আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন লামকাইন গ্রামে জন্মগ্রহণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন ।বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৮৯ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
আইজিপি’র শোক বার্তা:
করোনায় জীবন উৎসর্গকারী নরসিংদী জেলা পুলিশের পুলিশ ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আসাদুজ্জামানের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com