মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌নেত্রকোনা থে‌কে অপহরণ হওয়া শিশু‌কে বাবার নিকট ফি‌রি‌য়ে দিল পু‌লিশ

‌নেত্রকোনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪০০ বার পঠিত

নেত্রকোনা থেকে অপহরণ হওয়ার পর সিলেট থে‌কে উদ্ধার তিন বছরের শিশু পূজাকে তার বাবার হাতে তুলে দিয়েছে পুলিশ।  মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উদ্ধার করে রাত ৮টায় পু‌লি‌শের টিমটি নেত্রকোনায় পৌঁছায়।

এদিকে হারানো শিশুটিকে বুকে পেয়ে নতুন জীবন পেয়েছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন শিশুটির বাবা রিপন দেবনাথ।  তিনি বলেন, শিশু হারানো মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন। আর যেনও কারোর বেলায় এমন না হয়। পুলিশকে ধন্যবাদ জানিয়ে ওই অপহরণকারী রিনার দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।

নেত্রকোনা মডেল থানার কনফারেন্স কক্ষে অপহরণের ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, সদর সার্কেল মোরশেদা খাতুন ও মডেল থানার ওসি তাজুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার বলেন, কাজের মহিলা রিনাই শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। সিলেট দিয়ে সুনামগঞ্জ যাওয়া-আসায় পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়।  এরপর তাকে সিলেটের কোতোয়ালি থানার আখালিয়া থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী‌দের জিজ্ঞাসাবাদে অন্য কেউ জড়িত ছিলো কি না জানা যা‌বে। আমরা মাত্র শিশুটিকে তার পরিবারের কাছে তুলে দিলাম। রিনার স্বামী খাইরুল ইসলামকেও আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হবে আগামীকাল থেকে। কী কারণে শিশুটিকে অপহরণ করেছে; এগুলো জানা যাবে।

শিশুটির পরিবার জানায়, পূজার মা রোববার সন্ধ্যায় দোকানে কয়েল আনতে যায়। এ সময়ে তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় রিনা আক্তার। পরে শিশুটির মা বাসায় আসলে ৫ বছরের বড় শিশুটি বলে দেয় রিনা তার বোনকে নিয়ে গেছে। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় মামলা দায়ের করেন শিশুর বাবা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com