মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে ব্রাক্ষণবা‌ড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের প্রধান আসামি‌ গ্রেফতার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৬২২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে হামলা ভাঙচুরের ঘটনায় প্রধান আসামি মো. আরমান আলিফকে (২২) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সদস্যরা।

রোববার (০৫ এপ্রিল) রাত ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরমান নাসিরনগর উপজেলার ফুলকারকান্দি এলাকার শুকুর মিয়ার ছেলে। সোমবার (০৫ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে আসামি মো. আরমান আলিফকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির হয়।
এ সময় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কর্ণেল আবু নঈম মুহাম্মদ তালাত জানান, আসামি মো. আরমান আলিফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তার দেয়া তথ্যমতে সোমবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া অস্থায়ী বাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার কাজে ব্যবহৃত শাবল, একটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। আসামি তার পরিচয় গোপন রাখার জন্যে চুল ও গোফ কেটে ফেলে বলে জানায় র‍্যাব। এ বিষয়ে তদন্ত চলমান আছে। তবে সে কোনো দল বা গোষ্ঠীর সদস্য কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব জানায়, তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com