বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে স্ত্রী‌কে হত‌্যার পর দুর্ঘটনার নাটক সাজায় স্বামী- রহস‌্য উৎঘাট‌নে পু‌লিশ

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৬৫২ বার পঠিত
‌ঝি‌লিক মিশুর ছ‌বি

রাজধানীতে হত্যার পর পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনার নাটক সাজানোর অভিযোগ উঠেছে। ঝিলিক নামে ওই নারীর পরিবারের অভিযোগ নির্যাতন করে ঝিলিককে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এদিকে এ ঘটনায় পুলিশ স্বামী মিশুসহ ২ জনকে হেফাজতে নিয়েছে। উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সূত্র ধরে গুলশানে অর্পিতা ঝিলিকের বাসায় যায় পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঝিলিকের নিথর দেহ চার জন মিলে সিঁড়ি দিয়ে নামাচ্ছে।
এর পরের ঘটনা হাতির ঝিলের। শনিবার (০৩ এপ্রিল) রাজধানীর হাতিরঝিলের আমবাগান সড়কের ডিভাইডারের ওপর দুর্ঘটনায় পড়া একটি প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় এক নারীর লাশ। ঘটনাস্থলে পুলিশ গেলে চালকের আসনে থাকা স্বামী জানায়, অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালের যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী মারা গেছেন। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্টে, মরদেহের বিভিন্ন স্থানে নতুন ও পুরাতন গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় স্বামী মিশুকে। চলছে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা।
পুলিশ জানায়, হাতিরঝিল থানার পুলিশ গিয়ে দেখে গাড়ির পেছনের সিটে একটি মরদেহ। সেটির বিভিন্ন স্থানে ক্ষত ছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে, আদরের সন্তানকে হারিয়ে মায়ের আহাজারিতে যেন কেঁপে উঠছে এলাকা। মায়ের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তার সন্তান অর্পিতা ঝিলিককে।
তিনি বলেন, আমার মেয়ের মুখে অনেক ক্ষত ছিল। আমি দেখেই বুঝেছি তারা আমার মেয়েকে মেরে ফেলেছে। তারা বড়লোক বলে আজ আমার মেয়েকে এভাবে হত্যা করেছে।
পরিবার বলছে, ২০১৮ সালে ভালোবেসে উচ্চবিত্ত ঘরের ছেলে মিশুকে বিয়ে করে অর্পিতা। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন ইস্যুতে নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। তাদের ঘরে ৮ মাসের একটি ছেলে শিশুও রয়েছে।ঝিলিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com