শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব্রাক্ষণবা‌ড়ীয়ায় হেফাজ‌তের সহিংসতার মামলায় গ্রেফতার ২৮

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৯৯ বার পঠিত
ফাইল ফ‌টো

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে  ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হেফাজ‌তের তাণ্ডবের ঘটনায় দায়ের করা হয়েছে ১৯টি মামলা। মামলায় ১৩৯ জনের নাম উল্লেখ ক‌রে ২০/২২ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ২৬ মার্চ থে‌কে সহিংসতা শুরু হওয়ার পর গত আট দিনে এজহারনামীয়  এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করনে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন।

হেফাজ‌তের সমর্থকরা ব্রাক্ষণবা‌ড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।এ সময় পু‌লি‌শের সা‌থে সংঘ‌র্ষে  সদর হাসপাতালের তথ্য অনুযায়ী নিহত হয় ৯ জন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতার ঘটনায় সদর মডেল থানায় ১৫টি, সরাইল থানায় দুটি ও আশুগঞ্জ থানায় দুটি মামলা করা হয়। এসব মামলায় সদর মডেল থানা পুলিশ ২১ জনকে,আশুগঞ্জ থানা পুলিশ চারজনকে এবং সরাইল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com