সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা: জেলা প্রশাসক

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৮৬ বার পঠিত
ফাইল ফ‌টো

কক্সবাজার জেলা প্রশাস‌কের নি‌র্দে‌শে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্রগু‌লো। বৃহস্পতিবার (১ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সব পর্যটন ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কক্সবাজার জেলা প্রশাসকের নামে (ডিসি কক্সবাজার) ভেরিফাইড অ্যাকাউন্টে এ ঘোষণা দেয়া হয়। এতে ঘোষনা হয়, ০১/০৪/২০২১) মধ্যরাত থেকে আগামী ১৪/০৪/২০২১ তারিখ পর্যন্ত কক্সবাজার জেলার সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগু‌লো সাময়িকভাবে বন্ধ থাকবে। জেলা প্রশাসন, কক্সবাজার।

এদিকে সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে সেন্টমার্টিনের পর্যটকবাহী জাহাজগুলো। গুটিয়ে ফেলা হয়েছে সৈকতের বালিয়াড়িতে পর্যটকদের বসার জন্য সাজানো কিটকট চেয়ার। করোনা সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার শহরে কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। মাঠে নেমেছে জেলা পুলিশও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com