মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এ কার সেবা কর‌ছি আ‌মি – রুবা‌য়েত হো‌সেন

নাগ‌রিক খবর বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫৪০ বার পঠিত

এ কার সেবা করছি আমি–

একটি সাপ তার দুটি বিষাক্ত দাঁত!
ছোবলে ছোবলে রক্তের স্বাদ আহরণ!
মৃত্যুর কোল থেকে প্রতিদিন জেগে উঠি-
নতুন একটি সকালের প্রত্যাশায়।।

এ কার সেবা করছি আমি?
ভূলোক লুণ্ঠিত যার ধ্বংসের ছোবলে!
অমৃত খুনের নেশায় মস্তক জাগে রোজ-
আরো একবার মৃত্যুকে আলিঙ্গনের তৃষ্ণায়!!!
আমি তাঁকে প্রেমিক বলেই চিনেছিলাম।।

এ কার সেবা করছি আমি?
যতবার বিলুপ্ত হই; ততবার হিংস্রতায় জাগা!!!
মৃত্তিকা শোনে কি কান্না মিনতি কারো-
বেঁচে থাকার প্রয়াসে ত্রিশ লক্ষ আত্মার বিলাপ?
যেখানে স্বপ্ন মরে মরে গড়ে উঠেছে ফসলের পাহাড়?

এ কার সেবা করছি আমি?
যেখানে ঘুমিয়ে আছে আমার স্বজন!!!
অসংখ্য ভাই বোনের আত্মা আর আত্মা-
সমুদয় পৃথিবীর উজ্জল নক্ষত্রজাতি?
অতিষ্ঠ আমি, ক্লান্ত আমি প্রেম অপ্রেমের সন্ধানে।।

এ কার সেবা করছি আমি———–!!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com