শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভারত ফেরত যাত্রী‌দের ক‌রোনা উপসর্গ থাক‌লে কোয়া‌রেন্টাই‌ন বাধ‌্যতামুলক

বেনা‌পোল সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪১৯ বার পঠিত

দেশে হঠাৎ করেই করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের করোনা উপসর্গ থাকলে ব্যক্তিগত খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার।মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি এসে পৌঁছেছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের হাতে।

আগে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা করোনা উপসর্গ নিয়ে দেশে ফিরলে সরকারি অর্থায়নে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার সুযোগ পেলেও এবার ব্যক্তিগত খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। সরকারি তত্বাবধানে কোয়ারেন্টিন চালুর দাবি জানিয়েছেন পাসপোর্ট যাত্রীরা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সরকা‌রের নতুন  নির্দেশনা ৩১ মার্চ সকাল থেকে কার্যকর হবে। তি‌নি ব‌লেন মঙ্গলবার ভারত থেকে ৫৩৬ জন যাত্রী দেশে ফিরেছে। এদের সবাই করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আ‌সে। তারপরও কোন যাত্রীর ম‌ধ্যে ক‌রোনা উপসর্গ থাকলে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট থাকলেও  ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com