মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে রক্ষা করলো ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪৬৯ বার পঠিত

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান। প্রতিনিয়ত এই ব্যস্ততম এলাকায় লোকসমাগমে মুখোর থাকে। স্বাভাবিকই গুলিস্তান এলাকার রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে। ২৬ মার্চ ২০২১ তারিখ গুলিস্তানে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন টিআই সাইদুল ও সার্জেন্ট নাছিম। দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ বেলা ১২.৩০ টার দিকে গুলিস্তান মার্কেটের সামনের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে অগ্নিকান্ডের ঘটনা দেখেন তারা। মুহুর্তে দেরি না করে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন সার্জেন্ট নাছিম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল ট্রাফিক বিভাগের এ দুই কর্মকর্তার বিচক্ষণতায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আসায় ট্রান্সফর্মার বিস্ফোরণসহ বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে ঐ এলাকায় অবস্থানরতরা জানিয়েছেন। সেই সাথে ট্রাফিক পুলিশের এই দুই কর্মকর্তার কাজের প্রশংসা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com