রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সুয়েজ খা‌লে আটকেপড়া জাহাজ নিরাপদ‌ে ভাসল

নাগ‌রিক খবর আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১১‌৮ বার পঠিত

মিসরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটককেপড়া জাহাজটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রায় ২০ হাজার কনটেইনারবাহী এভার গিভেন নামে বিশাল জাহাজটি ভাসিয়ে পাড়ের দিকে নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, শনিবার ভরা জোয়ারেও জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে রোববার সরানো সম্ভব হয়। এ ছাড়া মেরিটাইম সার্ভিস কোম্পানি ইঞ্চকেপও জাহাজটি জলপথে ভাসার খবর দিয়েছে।
গত মঙ্গলবার থেকে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে ছিল কনটেইনারবাহী জাহাজটি। ছয় দিনেও সরানো সম্ভব না হওয়ায় ৩০০-এর বেশি জাহাজের জট তৈরি হয় বিশ্বের অন্যতম ব্যস্ত নদীপথটির দুই প্রান্তে।
জাহাজটিকে উদ্ধারে কয়েক দিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার খালের কর্মকর্তারা জাহাজটির লোড কমানোর সিদ্ধান্ত নেন। জাহাজটির প্রায় ২০ হাজার কনটেইনারের মধ্যে কিছু নামানোর প্রস্তুতি শুরু করেন।
এর আগে বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছিলেন, এ ধরনের অপারেশনে বিশেষজ্ঞ সরঞ্জাম আনতে হবে, যার মধ্যে একটি ক্রেনও থাকতে হবে, যেটি আবার ২০০ ফুটেরও উঁচু হতে হবে। এমনকি কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ হলো সুয়েজ খাল। ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com