মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মোদি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৪৫০ বার পঠিত
s

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার (২৭ মার্চ) সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে সাতক্ষীরা যান নরেন্দ্র মোদী।                                                                                                                                তিনি শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পূজা দেন। একইসঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।                                              এর আগে মোদী ঢাকা থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা যান। সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন। এই মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারপর হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন।ঢাকায় ফিরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদি। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদি শুক্রবার (২৬ মার্চ) দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com