রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইসরাইলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ- কাটেনি রাজনৈতিক সঙ্কট

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫০৫ বার পঠিত
nirbachon
ছ‌বি: সংগৃ‌হিত

ইসরাইলে দুই বছরের মাথায় চতুর্থ দফার নির্বাচনেও দেশটির রাজনৈতিক সঙ্কট কাটেনি। বৃহস্পতিবার শতভাগ ভোট গণনার পর দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, সরকার গঠনের মতো কোনো দল বা জোট নির্ধারিত আসন লাভ করেনি।এর আগে মঙ্গলবার ইসরাইল ও পশ্চিম তীরের ১৩ হাজার ৬৮৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসরাইলি আইন পরিষদ নেসেটের ১২০টি আসনের জন্য মোট ৩৯টি দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।মঙ্গলবারের নির্বাচনে মোট ১৩টি দল নেসেটে আসন লাভ করে। ইসরাইলের সাধারণ নির্বাচনে ভোটাররা কোনো নির্দিষ্ট প্রার্থীর পরিবর্তে দলকে ভোট দেন। নেসেটে আসন পাওয়ার জন্য একটি দলকে নূন্যতম তিন দশমিক দুই পাঁচ শতাংশ ভোট পেতে হয়।ইসরাইলি নির্বাচন কমিশন জানায়, ভোট গণনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বের জোট ৫২টি আসন লাভ করেছে। অপরদিকে নেতানিয়াহুর বিরোধী জোটগুলো ৫৭টি আসন লাভ করেছে।

ইসরাইলে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ দল বা জোটকে ৬১টি আসন লাভ করতে হয়।এদিকে নেতানিয়াহুর সাবেক মিত্র নাভাতালি বেনেটের রক্ষণশীল ইয়ামিনা পার্টি সাতটি এবং ইসলামপন্থী পটভূমি থেকে উঠে আসা ফিলিস্তিনি আরব রাজনীতিবিদ মানসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্ট (ইউএলএ) চারটি আসন লাভ করেছে। সরকার গঠনের জন্য উভয় জোটকেই এই দুই দলের সমর্থন নিতে হবে।

সরকার গঠনের জন্য কোনো জোট এই দুই দলের সমর্থন নিতে না পারলে ইসরাইলে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com