রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিশ্ব স্বাভাবিক হবে ২০২২ সালে- বিল গেটস

নাগরিক অনলাইন ডেস্কঃআন্তজার্তিক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

আগামী বছর অর্থাৎ ২০২২ সালেই বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন বিল গেটস। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পোল্যান্ডের স্থানীয় দৈনিক গ্যাজেটা উইবোরকজা এবং টেলিভিশন চ্যানেল টিভিএস২৪-কে দেয়া সাক্ষাতকারে তিনি এই আশার বাণী শোনান।

স্বাভাবিক হওয়ার এই আশা দেখছেন করোনা টিকা আবিস্কার এবং প্রয়োগ শুরু হওয়ার কারণে। বিল গেইটস টিকা আবিস্কারকে মহামারী সময়ে একমাত্র সুখবর উল্লেখ করে বলেছেন, এই মহামারী অবিশ্বাস্য রকমের এক ট্র্যাজেডি। আমি মনেকরি, ২০২২ সালের শেষ নাগাদ বিশ্ব পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরবে।

বিল গেটস বৃহৎ এক ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক, বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা । ২০১৪ সালে মাইক্রোসফটের চেয়ারম্যানের পদ থেকে সরে যান তিনি। জনকল্যাণকর কাজের মাধ্যমে বিশ্ব ও সমাজে ব্যাপক প্রভাব ফেলছেন নিজের প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে।

বিশ্বের দারিদ্রপীড়িত দেশগুলোতে স্বল্পমূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন জোট গাভির বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও অর্থ সহায়তা দিয়েছে বিল গেটসের এই ফাউন্ডেশন। এই জোটের মাধ্যমে দারিদ্রপীড়িত দেশগুলোতে ২০০ কোটি ডোন ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com