মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যুক্তরা‌ষ্ট্রে বন্দুকধারীর গু‌লি‌তে নিহত ১০

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪০২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টার চেষ্টায় জিম্মি দশার অবসান ঘটে। পরে আহত অবস্থায় অভিযুক্ত হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) বিকেলে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের বৌলডার শহরের একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন এই হামলা ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, হামলাকারী এখন পুলিশ হেফাজতে আছেন। এর আগে হামলার কথা জানিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় স্থানীয় বৌলডার পুলিশ বিভাগ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়।

প্রাথমিক ভাবে কিং সোপার্স সুপারমার্কেট নামে ওই স্টোরে অভিযুক্ত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্য এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কলোরাডোর দক্ষিণ বৌলডারে অবস্থিত ওই গ্রোসারি সুপারমার্কেটে হঠাৎ এক ব্যক্তি আসেন। ভেতরে ঢোকার পরই কোনো কথা না বলে রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করেন তিনি।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের বড় ধরনের হামলার ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। এর আগে গেল সপ্তাহে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় স্পা সেন্টারে হামলা চালায় এক শ্বেতাঙ্গ উগ্রবাদী। ওই হামলায় প্রাণ হারান অন্তত ৮ জন। সে হামলার রেশ কাটতে না কাটতেই আবারও রক্ত ঝড়ল যুক্তরাষ্ট্রে।সুত্র: সিএনএন

 print

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com