সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শিশু অপহরণ ক‌রে বি‌ক্রি করাই তা‌দের পেশা : গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৩২ বার পঠিত

রাজধানীর মিরপুর গুদারা ঘাটের লালটেক বস্তি থেকে অপহরণ হওয়া শিশু রাফিকে উদ্ধার করেছে শাহ আলী থানা পুলিশ। রোববার (২১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় চক্রের দুই সদস্যকে। পুলিশ জানিয়েছে, তাদের নামে একাধিক মামলা রয়েছে।

রাজধানীর মিরপুর গুদারা ঘাটের লালটেক বস্তির বাসিন্দা গার্মেন্টস কর্মী আব্দুর রহিম ও শামীমা খাতুন। ৬ মাস বয়সী দুই সন্তান রয়েছে তাদের। ১৯ মার্চ স্বামী সেজে তাদের পাশে বাসা ভাড়া নেয় আসমা আক্তার ও কালাম ফরাজি। পরদিনই ৬ মাসের রাফিকে নিয়ে লাপাত্তা হয় তারা। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মা-বাবার।
বিভিন্ন বাসায় ভাড়াটিয়া সেজে ওঠার পর সুযোগ বুঝে শিশুদের অপহরণ করে টাকার বিনিময়ে বিক্রি করাই ছিল তাদের পেশা। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com