মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌কি‌শোরগ‌ঞ্জে মে‌ডি‌কেল ক‌্যা‌ম্পের না‌মে প্রতারণা-ভূয়া ডাক্তারসহ ৩ জন‌কে কারাদন্ড

‌কি‌শোরগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৫১৩ বার পঠিত

কিশোরগঞ্জে এমবিবিএস ডাক্তার পরিচয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের নামে প্রতারণার অভিযোগে কু‌মিল্লার এক নারীসহ তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২০ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামে স্বাস্থ্য পরীক্ষার নামে লোকজনের কাছ থেকে টাকা নেয়ার সময় তাদের আটক করে এ দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা ‌জেলার তিতাস উপ‌জেলার গ্রা‌মের নাইম সরকা‌রের স্ত্রী মারিয়া ফেরদৌসি (২৭), একই এলাকার জগৎপুর গ্রা‌মের আবদুল কা‌দি‌রের ছে‌লে মো. রমজান (২১) ও নর‌সিংদী জেলার রায়পুরা উপ‌জেলার হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মেহেদী হাসান (১৮)। ‌এছাড়াও মা‌রিয়া ফে‌র‌দৌসীর এক‌টি  ইউনানী সার্টিফিকেট পরীক্ষার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, মারিয়া ফেরদৌসী নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দুই সহযোগীসহ অনেকদিন ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে ফ্রি-মেডিকেল ক্যাম্পের নামে জনগনের সাথে প্রতারণা করে টাকা আদায় করছিল। শনিবার অষ্টবর্গ গ্রামে এক নারী ইউপি সদস্যের বাড়িতে বসে ‘মেডিকেল চেকআপের’ নামে ৩’শ টাকা করে আদায় করছিল।
খবর পেয়ে কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
‌নির্বাহী ম্যা‌জি‌স্টেট সাগুফতা হক জানান, ডাক্তার প‌রিচ‌য়ে প্রতারণার অভিযোগে বাংলা‌দেশ মে‌ডি‌কেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযা‌য়ী তা‌দের সাজা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com