বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

“আপন” ক‌রে নি‌তে হয় — রুবা‌য়েত হো‌সেন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৫৭৬ বার পঠিত

কেউ কারও আপন হয় না- আপন করে নিতে হয়

আমরা মানুষ ! আমাদের জীবনের এক হিসেবে দীর্ঘ আবার অন্য হিসেবে ক্ষণিকের। এই সময়ে অনেক কিছু দেখি, অনেক কিছু শিখি। অনেক আনন্দ বেদনা, দুঃখ কষ্ট, সুখ, অভাব অভিযোগ অভিমান অভিজ্ঞতা আমাদের থলিতে জমা হয়। এর মাঝে কিছু ভুলে যাই, কিছু মনে রাখি, কিছু গোপনে রাখি, আবার কিছু প্রকাশ্যে রাখি।

মানুষ বিচিত্র প্রাণী। দুঃখকে কাছে টানে সুখ কে দূরে সরায়। অথচ সারাদিনে অসংখ্য সুখের ঘটনা হচ্ছে এগুলো মনে না রেখে সারাদিনের একটুখা‌নি দুঃখটা‌কে কোলবালিশ বানিয়ে নির্ঘুম কাটিয়ে দেয়।

অথচ সারাদিনের ছোট ছোট সুখের ঘটনা গুলো একসাথে করলে দেখা যায় জীবন কত সুন্দর। একটি অপরিচিত শিশুর সাথে একটু হাসি বিনিময়ও কত শান্তির।একজন বন্ধুর সাথে দু’মিনিট কথা বলতে পারলে দিনটাই ভাল যায়। পরিবারের লোকের সাথে প্রাণখোলা তিরিশ মিনিট হাসিখুশি সারাদিন হয়ে অনুপ্রেরণা দিবে কাজ করার। প্রিয় মানুষের দু’একটা মত বিনিময়ে জটিল সমস্যার সমাধান হয়।

স‌ত্যি স‌ত্যিই কেউ কারও আপন হয় না –  আপন করেই নিতে হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com