মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযা‌নে ৯ টি ইটভাটা উ‌চ্ছেদ

ঝিনাইদহ সংবাদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৬০০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৯টি অবৈধ ইটভাটা। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদফতর।

খুলনা পরিবেশ অধিদফতরের পরিচালক সাইফুর রহমান জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকাসহ নানা অনিয়মের অভিযোগ মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান তারা। যার নেতৃত্বে দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুন। এসময় উপজেলার নেপা গ্রামের সোহাগ ব্রিকস, মাসুম ব্রিকস, শ্যামকুড় এলাকার সীমান্ত ব্রিকস, রাফি ব্রিকস, গুড়দাহ এলাকার বিশ্বাস ব্রিকস, জলিলপুরের র‌্যাডো ব্রিকস, হুদা মোড়ের মিলন সিটি ব্রিকস, কাজীরবেড় এলাকার রুমা ব্রিকস ও সলেমানপুরের ভাই ভাই ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানের সময় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেয়। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া এসব অবৈধ ইটভাটায় তৈরি কাঁচা ইট রোলার মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে যশোর পরিবেশ অধিদফতরের উপপরিচালক সাঈদ আনোয়ার, সহকারী পরিচালক হারুন অর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com