শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রামে কাগজের নামে সিগারেট আমদানি

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৯৫ বার পঠিত

কাগজ আমদানির না‌মে অবৈধভাবে সিগারেট আমদানির ঘটনায় একটি পণ্যের চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ। সোমবার (১৫ মার্চ) রাতে এ ঘটনায় ৪৯ লাখ ৯৮ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে এ-৪ সাইজের কাগজ আমদানি করে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার আমদা‌নিকারক প্রতিষ্ঠান জেকে স্টেশনারি। যদিও প্রতিষ্ঠানটির মালিক মো. শহিদুল ইসলাম দাবি করেছেন, তার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ। তিনি বলেন ‘এই ধরনের কোনো আমদানি আমরা করি নাই।’

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত থেকে এ-৪ সাইজের কাগজ আমদা‌নির ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে। কিন্তু কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসলেও পণ্য খালাসে কোনো কার্যক্রম গ্রহণ করেনি প্রতিষ্ঠানটি।

তিনি আরও বলেন, পরে এসব পণ্য পরীক্ষার উদ্যোগ নেয় চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। পরীক্ষায় কাগজের নিচে আলাদা একটি কার্টনে অভিনব কায়দায় লুকানো ‘অরিস এবং মন্ড’ ব্র্যান্ডের ৪৯ লাখ ৯৮ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।

সিগারেট অবৈধভাবে আমদানি করে প্রতিষ্ঠানটি প্রায় ১২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অপচেষ্টা করে তারা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com