রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে মাদ্রাসা ছাত্র অপহরণকারী জমজ দুই ভাই গ্রেফতার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪২৫ বার পঠিত

চট্টগ্রামে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ছিনতাই আবার আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে সেই মোবাইল সেট এবং সিম ব্যবহার করা হয় অপহরণের পর মুক্তিপণ আদায়ে। এভাবেই নানা অপকর্ম করে যাচ্ছিল আরমান এবং রোকন নামে যমজ দুই ভাই। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। এক মাদ্রাসাশিক্ষার্থীকে ৮ দিন আটকে রেখে মুক্তিপণ আদায় করতে গিয়ে গ্রেফতার হয়েছে তারা।

অপহরণের ৯ দিন পর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে বাবাকে জড়িয়ে ধরে বসে আছে ১৩ বছর বয়সী ইকবাল। সে আর বাবাকে ছেড়ে যেতে চায় না। ৬ মার্চ দুপুরে বাড়ি যাওয়ার পথে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় অপহরণকারীদের কবলে পড়ে মাদ্রাসাছাত্র ইকবাল হোসেন। এরপর তাকে জিম্মি করে বিকাশের মাধ্যমে দফায় দফায় টাকা আদায় করতে থাকে অজ্ঞাতনামা অপহরণকারীরা বলে সময় সংবাদকে জানান অপহৃত শিশুর বাবা নুরুল হক।
শেষ পর্যন্ত অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে বাকলিয়া থানা পুলিশ। দু’দিনের ব্যবধানে আরমান এবং রোকন নামে দুই যমজ ভাইকে আটকের পর বের হয়ে আসে রহস্য। উদ্ধার করা হয় শিশু ইকবালকে বলে জানান সিএমপির সহকারী পুলিশ কমিশনার রাইসুল ইসলাম।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ছিনতাইকৃত মোবাইল এবং সিম অপহরণের পর মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহার করত যমজ দুই ভাই। যে কারণে তাদের শনাক্তে চরম বেগ পেতে হয় পুলিশকে। গ্রেফতার হওয়া যমজ দু’ভাই আরমান ও রোকনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি। এর আগেও তারা পুলিশের হাতে তারা গ্রেফতার হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com