বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডি‌বি পু‌লিশ প‌রিচ‌য়ে ডাকা‌তি: র‌্যা‌বের অ‌ভিযা‌নে ১০ ভূয়া ডি‌বি পু‌লিশ গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৪৮ বার পঠিত

সাম্প্রতি প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। শনিবার (১৩ মার্চ) ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

এ সময় ডাকা‌তি কা‌জে ব‌্যবহৃত  ১টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৩ টি ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার মো. আশরাফুল ইসলাম (২৫), শেরপুরের রুবেল মিয়া (৩০) ও সাকিব (১৯), কিশোরগঞ্জের আপিকুজ্জামানশরিফ (৩৮), নেত্রকোনার রফিকুল ইসলাম (৩০), গোপালগঞ্জের রাসেল মুন্সি (৩০), নড়াইলের রুবেল মুন্সি (৩২), জামালপুরের ইউসুফ (২৫), কুষ্টিয়ার আবু তাহের (৩৮) এবং টাঙ্গাইলের সুমন মিয়া (২৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা, কু‌মিল্লা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুর জেলাসহ বিভিন্ন স্থানে নিজেদেরকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ, ছিনতাইসহ ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।সুত্র:সস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com