মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব‌্যা‌লেন্স ছাড়া জীবন‌কে উপ‌ভোগ করা যায় না-রোমানা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪১০ বার পঠিত

একজন শুধু টাকার পেছনে ছুটতে ছুটতেই তার সারাটা জীবন শেষ করে ফেলেছে। এরপর আর তার কাছে সেই সময় টুকু নেই যেটুকু সময় দিয়ে সে এতো সুন্দর পৃথিবীটা নিজের মতো করে উপভোগ করতে পারে।

অপরজন পড়াশোনা করতে করতে জীবনের সব সময় শেষ করে এখন মনে হচ্ছে জীবনে অবশ্যই একটা লক্ষ্য থাকা দরকার কিন্তু সেই লক্ষ্য পূরন করতে গিয়ে যেনো বাইরের জগৎ থেকে নিজেকে হারিয়ে না ফেলতে হয়। কিন্তু শেষ সময়ে বুঝেও কোনো লাভ নেই। কারন সময় তার নিজ গতিতে চলে, সে কারো জন্য অপেক্ষা করে না।

একজনের জীবনে না আছে টাকা-পয়সা না আছে শিক্ষার আলো আর না আছে পৃথিবীর আলো-বাতাস। এরা হচ্ছে পৃথিবীর অলস মানুষ যাদের জীবনে কোনোটাই হয় না। আর এ কথা আমরা সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।

আরেকজন তার গোটা জীবনটায় সব কিছুর সাথে ব্যালেন্স করে চলেছে। যার জন্য সে তার জীবনে অর্থ-সামর্থ্য, শিক্ষা এবং বাইরের জগতের সব কিছুই উপভোগ করতে পেরেছে। জীবনে চলতে গেলে সব কিছুর সাথে ব্যালেন্স করে চলা শিখতে হয়। কারন জীবন একটাই। জীবনে টাকা-পয়সার সাথে সাথে যেমন জ্ঞানার্জন দরকার তেমনি এই সুন্দর পৃথিবীটাকে জানা, পৃথিবীর মানুষের সাথে নিজেকে উপভোগ করাও দরকার।জীবনের সবচেয়ে বড় পয়েন্টই হচ্ছে ব্যালেন্স করে চলা। এটাই মানুষকে তার সাফল্যে পৌঁছে দেয়।

 

লেখক:  রোমানা সুলতানা

ফেসবুক টাইম লাইন থে‌কে নেওয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com