মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজার ইউপি নির্বাচন : কেন্দ্রে পাঠানো তালিকায় সাজাপ্রাপ্ত আসামি

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেকুয়ায় অস্ত্র আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জুবাইদুল্লাহ লিটনও নৌকার মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানান কৌতুহলের সৃষ্টি হয়েছে।

জানা যায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলার ১৫ ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্টিত হয়। ওই সাক্ষাৎকার অনুষ্টানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা জুবাইদুল্লাহ লিটন। কক্সবাজার জেলা আওয়ামী লীগ টইটং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৫ জনের নামের তালিকা পাঠিয়েছেন। অশ্চর্য হলেও সত্য, সেখানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত জুবাইদুল্লাহ লিটনের নামও রয়েছে।

পেকুয়া থানা সূত্রে জানা যায়, জুবাইদুল্লাহ লিটনের বিরুদ্ধে ২০০৭ সালে পেকুয়া থানার অস্ত্র মামলায় ২০০৮ সালের ৩০ মার্চ তারিখে কক্সবাজার আদালতের ১নং স্পেশাল ট্রাইব্যুনালে লিটনের ১০ বছরের সাজা হয়। এ মামলায় বেশ কিছুদিন কারাগারে ছিলেন লিটন। পরে উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com