মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নর‌সিংদী‌তে বন্ধু‌দের সহায়তায় তরুণী‌কে ধর্ষণ গ্রেফতার ২

নর‌সিংদী সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৬৭ বার পঠিত

নরসিংদীর পলাশে বন্ধুদের সহায়তায় এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) ঘোড়াশাল পৌর এলাক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে ইমরান হোসেন (২২) ও ফরিদপুর জেলার নগরকান্দা থানার বাউশখালী গ্রামের আনিছ মিয়ার ছেলে আরিফ মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে শৌচাগার থেকে ফেরার পথে ইমরান, আরিফ ও সেলিম মিয়া ভুক্তভোগী ওই তরুণীকে জোর করে একটি প‌রিত‌্যক্ত বা‌ড়ির পা‌শে নিয়ে যায়। এরপর অভিযুক্ত ইমরান হোসেন তাকে ধর্ষণ করে। পাশাপাশি সেলিম মিয়া ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ভুক্তভোগী ওই তরুণীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর সোহেল রানা অভিযান চালিয়ে ইমরান হোসেন ও আরিফ মিয়াকে গ্রেফতার করে।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্ত অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com