মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সিআই‌ডির হা‌তে জ্বি‌নের বাদশা গ্রেফতার: কাগজ হ‌য় টাকা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৯৪ বার পঠিত

কাগজ হয়ে যাবে টাকা’, ‘অসুস্থ হলে সুস্থ করে দেবে জিন্ব’ এ রকম নানা কৌশলে কথিত জিনের বাদশা পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল জিনের বাদশা চক্রটি।

জিনের মাধ্যমে অসুস্থকে সুস্থ করা। সাদা কাগজ দিয়ে ম্যাজিকের মাধ্যমে টাকা তৈরি করা, কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতির ভয় দেখিয়ে বিভিন্ন কৌশলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কথিত জিনের বাদশা তারিকুল ইসলাম। ভুক্তভোগীরা জানান প্রথমে বালতির ভিতর পানিতে হাত দিয়ে কিছু সাদা কাগজ টাকা তৈরি করে দেখানোর পর তারা বিশ্বাস করে।
এ বিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তীতে পৃথিবীর সব মসজিদে কোরআন দিতে হবে বলে জিন বলেছে এই অযুহাতে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় ১ কোটি ৬৪ লাখ টাকা। বুধবার (১০ মার্চ) সিআইডি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
যশোর-মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে জিনের বাদশা তারিকুল ইসলামসহ প্রতারক চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এ সময় একটি প্রাইভেটকার নগদ ১৫ লাখ ৪৯ হাজার টাকা দুইটি ভেকু টাকা তৈরির সাদা কাগজসহ বাক্স মাজারের মাঠে লাল কালিতে আরবি লেখা বিভিন্ন আলামত জব্দ করে সিআইডি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com