সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উপস‌চিব প‌দে প‌দোন্ন‌তি পে‌লেন ৩২৭ জন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪০৫ বার পঠিত

বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থায় মোট ৩২৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৭ মার্চ) পদোন্নতি দিয়ে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোট দুটি প্রজ্ঞাপন জারি করে ৩৩৭ জনের পদোন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ১৫ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে ৩২২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
যাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনে কর্মরত আছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
২০২১ সালে মন্ত্রণালয়ে এটিই সবচেয়ে বড় পদোন্নতি। এর আগে গেল বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও ৫ জুন ১২৩ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছিল।
তবে এই ধরনের বড় পদোন্নতি শেষ ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। সেসময় ৪০৭ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। উপসচিব থেকে উপরের পদগুলো সরকারের পদ হিসেবে গণ্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com